দেবদারু
বনবাণী — বনবাণী
তপােমগ্ন হিমাদ্রির ব্রহ্মরন্ধ্র ভেদ করি চুপেবিপুল প্রাণের শিখা উচ্ছ্বসিল দেবদারুরূপে।সূর্যের যে জ্যোতির্মন্ত্র তপস্বীর নিত্য-উচ্চারণঅন্তরের অন্ধকারে পারিল না করিতে ধারণসেই দীপ্ত রুদ্রবাণী— তপস্যার সৃষ্টিশক্তিবলেসে বাণী ধরিল শ্যামকায়া; সবিতার সভাতলেকরিল সাবিত্রীগান; স্পন্দমান ছন্দের মর্মরেধরিত্রীর সামগাথা বিস্তারিল অনন্ত অম্বরে।ঋজু দীর্ঘ দেবদারু- গিরি এরে শ্রেষ্ঠ করে জ্ঞানআপন মহিমা-চেয়ে; অন্তরে ছিল যে তার ধ্যানবাহিরে তা সত্য হল; ঊর্ধ্ব হতে পেয়েছিল ঋণ,ঊর্ধ্ব-পানে অর্ঘ্যরূপে শোধ করি দিল একদিন।আপন দানের পুণ্যে স্বর্গ তার রহিল না দূর,সূর্যের সংগীতে মেশে মৃত্তিকার মুরলীর সুর।
Comments
Loading comments…