শেষ দৃশ্য
বাঁশরী — তৃতীয় অঙ্ক
পিণাকেতে লাগে টংকার—বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার।আকাশেতে ঘরে ঘূর্ণীসৃষ্টির বাঁধ চূর্ণি,বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার॥স্বর্গ উঠিছে ক্রন্দি,সুরপরিষদ বন্দী,তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝংকার।দানবদম্ভ তর্জিরুদ্র উঠিল গর্জি,লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহংকার।
Comments
Loading comments…