প্রার্থনা
বুদ্ধদেব
কামনায় কামনায় দেশে দেশে যুগে যুগান্তরেনিরন্তর নিদারুণ দ্বন্দ্ব যবে দেখি ঘরে ঘরেপ্রহরে প্রহরে; দেখি অন্ধ মোহ দুরন্ত প্রয়াসেবুভুক্ষার বহ্নি দিয়ে ভস্মীভূত করে অনায়াসেনিঃসহায় দুর্ভাগার সকরুণ সকল প্রত্যাশা,জীবনের সকল সম্বল; দুঃখীর আশ্রয়বাসানিশ্চিন্তে ভাঙিয়া আনে দুর্দ্দাম দুরাশা হোমানলেআহুতি ইন্ধন জোগাইতে; নিঃসঙ্কোচে গর্ব্বে বলে,আত্মতৃপ্তি ধর্ম্ম হতে বড়ো; দেখি আত্মম্ভরী প্রাণতুচ্ছ করিবারে পারে মানুষের গভীর সম্মানগৌরবের মৃগতৃষ্ণিকায়; সিদ্ধির স্পর্ধার তরেদীনের সর্ব্বস্ব সার্থকতা দলি দেয় ধূলি পরেজয়যাত্রাপথে; দেখি ধিক্কারে ভরিয়া উঠে মন,আত্মজাতি-মাংসলুব্ধ মানুষের প্রাণনিকেতনউন্মীলিছে নখে দন্তে হিংস্র বিভীষিকা,— চিত্ত মমনিষ্কৃতি সন্ধানে ফিরে পিঞ্জরিত বিহঙ্গমসম,
মুহূর্ত্তে মুহূর্ত্তে বাজে শৃঙ্খল-বন্ধন অপমানসংসারের। হেনকালে জ্বলি উঠে বজ্রাগ্নি সমানচিত্তে তাঁর দিব্যমূর্ত্তি, সেই বীর রাজার কুমারবাসনারে বলি দিয়া বিসর্জ্জয়া সর্ব্ব আপনারবর্ত্তমান কাল হতে নিষ্ক্রমিলা নিত্যকালমাঝেঅনন্ত তপস্যা বহি মানুষের উদ্ধারের কাজেঅহমিকা বন্দীশালা হতে।— ভগবান বুদ্ধ তুমি,নির্দ্দয় এ লোকালয়, এ ক্ষেত্রই তব জন্মভূমি।ভরসা হারালো যারা, যাহাদের ভেঙেছে বিশ্বাস,তোমারি করুণা-বিত্তে ভরুক তাদের সর্ব্বনাশ,—আপনারে ভুলে তারা ভুলুক দুর্গতি।— আর যারাক্ষীণের নির্ভর ধ্বংস করে, রচে দুর্ভাগ্যের কারাদুর্ব্বলের মুক্তি রুধি, বোসো তাহাদেরি দুর্গদ্বারেতপের আসন পাতি’, প্রমাদবিহ্বল অহঙ্কারেপড়ুক সত্যের দৃষ্টি; তাদের নিঃসীম অসম্মানতব পুণ্য আলোকেতে লভুক নিঃশেষ অবসান।
Comments
Loading comments…