বুদ্ধদেবের প্রতি
বুদ্ধদেব
ওই নামে একদিন ধন্য হল দেশে দেশান্তরেতব জন্মভূমি।সেই নাম আরবার এ দেশের নগরে প্রান্তরেদান করো তুমি।বোধিদ্রুমতলে তব সেদিনের মহাজাগরণ।আবার সার্থক হোক, মুক্ত হোক মোহ-আবরণ—বিস্মৃতির রাত্রিশেষে এ ভারতে তোমারে স্মরণ।নবপ্রাতে উঠুক কুসুমি।চিত্ত হেথা মৃতপ্রায়, অমিতাভ, তুমি অমিতায়ু,আয়ু করো দান।তোমার বোধনমন্ত্রে হেথাকার তন্দ্রালস বায়ুহোক প্রাণবান্।খুলে যাক রুদ্ধ দ্বার, চৌদিকে ঘোষুক শঙ্খধ্বনিভারত-অঙ্গনতলে আজি তব নব আগমনী,অমেয় প্রেমের বার্তা শত কণ্ঠে উঠুক নিঃস্বনি—এনে দিক অজেয় আহ্বান।
Comments
Loading comments…