সকলকলুষতামসহর

বুদ্ধদেব

সকল কলুষতামস হর’,জয় হোক তব জয়।অমৃতবারি সিঞ্চন কর’নিখিলভুবনময়।মহাশান্তি, মহাক্ষেম,মহাপুণ্য, মহাপ্রেম!

জ্ঞানসূর্য-উদয়ভাতিধ্বংস করুক তিমিররাতি,দুঃসহ দুঃস্বপ্ন ঘাতিঅপগত কর’ ভয়।মহাশান্তি, মহাক্ষেম,মহাপুণ্য, মহাপ্রেম!

মোহমলিন অতিদুর্দিন—শঙ্কিতচিত পান্থজটিলগহনপথসংকট-সংশয়-উদ‍্ভ্রান্ত।

করুণাময়, মাগি শরণ—দুর্গতিভয় করহ হরণ,দাও দুঃখবন্ধতরণমুক্তির পরিচয়।মহাশান্তি, মহাক্ষেম,মহাপুণ্য, মহাপ্রেম!

Comments

Loading comments…