বশীকরণ
ব্যঙ্গকৌতুক
(আমি) কি ব’লে করিব নিবেদনআমার হৃদয় প্রাণমন?চিত্তে এসে দয়া করি’ নিজে লহো অপহরি’
করাে তা’রে আপনার ধন―আমার হৃদয় প্রাণমন।শুধু ধূলি শুধু ছাই মূল্য যার কিছু নাইমূল্য তা’রে করো সমর্পণতব স্পর্শে পরশরতন।তােমার গৌরবে যবে আমার গৌরব হবেএকেবারে দিব বিসর্জ্জনচরণে হৃদয় প্রাণমন।
এবার সখি সােনার মৃগদেয় বুঝি দেয় ধরা!আয় গো তােরা পুরাঙ্গনাআয় সবে আয় ত্বরা!
ছুটেছিলাে পিয়াসভরেমরীচিকা-বারির তরে,ধ’রে তা’রে কোমল করেকঠিন ফাসি পরা’!দয়ামায়া করিস্নে গাে,ওদের নয় সে ধারা!দয়ার দোহাই মান্বে না যেএক্টু পেলেই ছাড়া!বাঁধন-কাটা বন্যটাকেমায়ার ফাঁদে ফেলাও পাকে,ভুলাও তা’কে বাঁশির ডাকেবুদ্ধিবিচারহরা!
Comments
Loading comments…