বিংশ সর্গ
ভগ্নহৃদয়
সখিলো, শোন্ লো তোরা শোন,আমি যে পেয়েছি এক মন!সুখ দুঃখ হাসি অশ্রুধার,সমস্ত আমার কাছে তার;পেয়েছি পেয়েছি আমি সখিএকটি সমগ্র মন প্রাণ;লাজ ভয় কিছু নাই তারনাই তার মান অভিমান!রয়েছে তা’ আমারি মুঠিতে,সাধ গেলে পারি তা’ টুটিতে,যা’ ইচ্ছা করিতে পারি তাই,সাধ গেলে হাসাই কাঁদাই,সাধ গেলে ফেলে তা’রে দিই,সাধ গেলে তুলে তা’রে রাখি,ইচ্ছা হয় তাড়াইতে পারি,ইচ্ছা হয় কাছে তারে ডাকি!
জানে না সে রোষ করিবারে,ফিরে যেতে নাহি পারে আর,শুধু জানে হাসিতে কাঁদিতে,আর কিছু সাধ্য নাই তার!সখিলো এমন মন একপেয়েছি—পেয়েছি তোরা দেখ্!আমি কভু চাইনি এ মনইহাতে মোর কি প্রয়োজন?পথিক সে, পথে যেতে যেতেদেখা হ’ল চোখেতে চোখেতে,মনখানা হতে ক’রে নিয়েআপনি সে রেখে গেল পায়,চোলে গেল দূর দুরান্তরেমন পোড়ে রহিল ধূলায়!দুদণ্ড চাহিয়া দেখিলাম,ভাবিনু “মোর কি প্রয়োজন!”আঁখি দুটি লইনু তুলিয়া,দূরে যেতে ফিরানু বদন!অমনি সে নুপূরের মতচরণ ধরিল জড়াইয়া,সাথে সাথে এল সারা পথরুণু ঝুনু কাঁদিয়া কাঁদিয়া।সখি আমি, শুধাই তোদেরসত্য কোরে মেরে বল্ দেখি,
পায়ে স্বর্ণ ভূষণের চেয়েহৃদয়ের নুপূর শোভে কি?কি করিব বল্ দেখি তাহাআপনি সে গেল যদি রেখে!আমিত চাই নি তারে ডেকে!আমারেই দিলে কেন আসিরূপসীত ছিল রাশি রাশি।সুহাসি কমলা ছিল না কি?শুনেছি মধুর তার আঁখি!বিনোদিনী ছিল ত সেথায়রূপ তার ধরেনা ধরায়!তবে কেন মন খানি তারআমারে সে দিল উপহার?দেব কি ইহারে দূরে ফেলে,অথবা রাখিব কাছে কোরে,ভাই ভাবিতেছি মনে মনেকি করিব, বল্ তাই। মোরে!
Comments
Loading comments…