ষড়্‌বিংশ সর্গ

ভগ্নহৃদয়

আজ তার সাথে দেখা হ’ল,মুখ ফিরাইয়া চ’লে গেল।হা অদৃষ্ট, কাল মোরে হেরিয়া যে জন,নলিনী নলিনী বলি হ’ত অচেতন,নিমেষ ভূলিত আঁখি, পূরিত না আশ,আমার সৌন্দর্য্য রাশি করিত যে গ্রাস,মোর রাঙ্গা চরণের ধূলি হইবারহৃদয়ের একমাত্র সাধ ছিল যার,ধূলিতে যে পদচিহ্ন করিত চুম্বন,মুখ ফিরাইয়া আজ গেল সেই জন!আঁখির পিপাসা তার, হৃদয়ের আশা তারনলিনীরে দেখে সেও ফিরালে নয়ন!পাশ দিয়া চ’লে গেল স্পর্দ্ধিত-গমন?বিশ্বাসঘাতক যদি কাল পুন আসেনলিনী নলিনী বলি ফিরে পাশে পাশে,ভালবাসা ভালবাসা করে দিন রাত,তাহার পানে কি আর ফিরে চাই একবার!করিনা কি বজ্র সম কটাক্ষ নিপাত।

হাসির ছুরিকা দিয়ে বিঁধি তার মনদারুণ ঘৃণার বিষে করি অচেতন।ভিখারী বালক সেই, দিবস রজনী যেইএকটি হাসির তরে ছিল মুখ চেয়েএকটি ইঙ্গিত পেলে আসিত যে ধেয়ে,আজ মোরে—নলিনীরে—হেরি সেই জনচলে গেল একে বারে ফিরায়ে নয়ন!যেন আজ আমিরে নলিনী নই আর,কাল যাহা ছিল আজ কিছু নাই তার!এ হৃদে আঘাত দিবে মনে করে সে কি!সে যদি ফিরে না চায়, সে যদি চলিয়া যায়,তাহ হলে নলিনী এ কেঁদে মরিবে কি!এই যে উড়াই ধূলা চরণের ঘায়বায়ুভরে এওত পশ্চাতে চ’লে যায়,তাই নলিনীর আঁখি অশ্রু বরষিবে নাকি!হা কপাল, এও সে কি ছিল মনে ক’রে,কথা না কহিয়া সেও ব্যথা দিবে মোরে!এ যে হাসিবার কথা, সেও মোরে দিবে ব্যথা,কাল যারে নিতান্ত ক’রেছি অবহেলা,কৃপা ক’রে দেখিতাম যার প্রেম খেলা,সেও আজ ভাবিয়াছে ব্যথিবে এ মনশুধু কথা না কহিয়া, ফিরায়ে নয়ন!

Comments

Loading comments…