ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১

বসন্ত আওল রে!মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে।শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল,জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল।

মরমে বহই বসন্ত সমীরণ,মরমে ফূটই ফুল,মরম কুঞ্জপর বোলই কুহু কুহুঅহরহ কোকিল কুল।সখিরে উছসত প্রেমভরে অবঢলঢল বিহ্বল প্রাণ,নিখিল জগত জনু হরখ-ভোর ভরিগাবই প্রেমক গান।যাও যাও সখি মাধব পাশেশ্যামক আনহ ডাকি,কহিও বনময় ফূটল ফুলদলগাওত শত শত পাখী।কহিও সারা জগত হরখময়হাসত উনমদ প্রাণে,

দুখিনী রাধা হাসব হরখেহেরয়ি তছু মুখপানে।ভরমিব দুঁহু মিলি সারা বনময়মোহন যমুনা তীরে,মাতল মানস আকুল ভইবেঅতি মৃদু মন্দ সমীরে।নীরব রাতে ধীর ধীর অতিবাঁশি বজাওবে শ্যাম,উলসিত ফুলদল পুলকিত যমুনা,জাগবে কানন ধাম।ভানু কহত অতি গহন রয়ন অব,বসন্ত সমীর শ্বাসেআকুল বিহ্বল রিঝ উনমতল,নয়ান মূদয়ি আসে।

Comments

Loading comments…