ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১২

গহির নীদমে বিবশ শ্যাম মম,অধরে বিকশত হাস,মধুর বদনমে মধুর ভাব অতিকিয়ে পায় পরকাশ!চুম্বনু শত শত চন্দ্র বদন রে,তবহুঁ ন পূরল আশ,অতি ধীরে ময় হৃদয়ে রাখনুনহি নহি মিটল তিয়াষ।শ্যাম, সুখে তুঁহু নীদ যাও পহুমঝু এ প্রেমময় উরসে,অনিমিখ নয়নে সারা রজনীহেরব মুখ তব হরষে।

শ্যাম, মুখে তব মধুর অধরমেহাস বিকাশত কায়,কোন্‌ স্বপন অব দেখত মাধব,কহবে কোন্‌ হমায়!এ মুখ স্বপনে মৈক কি দেখতহরষে বিকশত হাসি?শ্যাম, শ্যাম মম, কৈসে শোধবতুঁহুক প্রেমঋণ রাশি!জনম জনম মম প্রাণ পূর্ণ করিথাক হৃদয় করি আলা,তুঁহুক পাশ রহি হাসয়ি হাসয়িসহব সকল দুখ জ্বালা।বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি?শ্যাম ঘুমায় হমারা,রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল, তবশীতল. জোছন-ধারা!

তারা-মালিনী মধুরা যামিনীন যাও ন যাও বালা,নিরদয় রবি, অব কাহ তু আওলিআনলি বিরহক জ্বালা!হমার সারা জীবন জনি ইহরজনী রহত সমান,হেরয়ি হেরয়ি শ্যামমুখচ্ছবিপ্রাণ ভইত অবসান!ভানু কহত অব “রবি অতি নিষ্ঠুর,নলিন-মিলন অভিলাষেকত শত নারীক মিলন টুটাওত,ডারত বিরহ-হুতাশে!”

Comments

Loading comments…