ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৩

সজনি গো——শাঙন গগনে ঘোর ঘনঘটাঅঁধার যামিনীরে।কুঞ্জপথে সখি, কৈসে যাওবঅবলা কামিনীরে।উন্মদ পবনে যমুনা উথলতঘন ঘন গরজত মেহ।দমকত বিদ্যুত বজ্র নিনাদত,থরহর কম্পত দেহ।ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌,বরখত নীরদ পুঞ্জ।

ঘোর তমস তৰু তাল তমালেনিবিড় তিমিরঘন কুঞ্জ।বোল ত সজনী এ দুৰুযোগেকুঞ্জে নিরদয় কানদাৰুণ বাঁশী কাহ বজায়তরাধা রাধা নাম।সজনি—মোতিম হারে বেশ বনা দে,সীঁথি লগা দে ভালে।উরহি বিলোলিত শিথিল চিকুর মমবাঁধহ মালত মালে।নয়নে অঞ্জন রঞ্জহ সত্ত্বরঅলত লগা দে পায়।একল যাওব ষঁহি রে বাঁশীরাধা রাধা গায়।হিয়া মাঝ সখি প্রেম দীপতছঅঁধামে ক্যা হয় ডরলো।

শ্যামক ছোড়য় রাধা কয়সেএকলি রহবে ঘর লো।গহন রয়নমে ন যাও বালানওল কিশোর-ক পাশ।গরজে ঘন ঘন, বহু ডর খাওবকহে ভানু তব দাস।

Comments

Loading comments…