ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৫

সখিরে—পিরীত বুঝবে কে?অঁধার হৃদয়ক দুঃখ কাহিনীবোলব, শুনবে কে?রাধিকার অতি অন্তর বেদনকে বুঝবে অয়ি সজনীকে বুঝবে সখি রোয়ত রাধকোন দুখে দিন রজনী?কলঙ্ক রটায়ব জনি সখি রটাওকলঙ্ক নাহিক মানি,সকল তয়াগব লভিতে শ্যামকএকঠো আদর বাণী।মিনতি করিলো সখি শত শত বার, তুশ্যামক না দিহ গারি,

শীল মান কুল, অপনি সজনি হম,চরণে দেয়নু ডারি।সখিলো——বৃন্দাবনকো দুৰুজন মানুখপিরীত নাহিক জানে,বৃথাই নিন্দা কাহ রটায়তহমার শ্যামক নামে?কলঙ্কিনী হম রাধা, সখিলোঘৃণা করহ জনি মনমে,ন আসিও তব্‌ কবহু সজনি লোহমার অঁধা ভবনমে।কহে ভানু অব—বুঝবে না সখিকোহি মরমকো বাত,বিরলে শ্যামক কহিও বেদন,বক্ষে রাখয়ি মাথ!

Comments

Loading comments…