ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৬

হম সখি দারিদ নারী!জনম অবধি হম পীরিতি করনুমোচনু লোচন-বারি।রূপ নাহি মম, কছুই নাহি গুণদুখিনী আহির জাতি,নাহি জানি কছু বিলাস-ভঙ্গিমযৌবন গরবে মাতি।অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরিপীরিত করনে জানি;এক নিমিখ পল, নিরখি শ্যাম জনিসোই বহুত করি মানি।কুঞ্জ পথে যব নিরখি সজনি হম,শ্যামক চরণক চীনা,

শত শত বেরি ধূলি চুম্বি সখি,রতন পাই জনু দীনা।নিঠুর বিধাতা, এ দুখ-জনমেমাঙব কি তুয়া পাশ!জনম অভাগী, উপেখিতা হম,বহুত নাহি করি আশ,—দুর থাকি হম রূপ হেরইব,দূরে শুনইব বাঁশি।দূর দূর রহি সুখে নিরীখিবশ্যামক মোহন হাসি।শ্যাম-প্রেয়সি রাধা! সখিলো!থাক’ সুখে চিরদিন।তুয়া সুখে হম রোয়ব না সখিঅভাগিনী গুণ হীন।অপন দুখে সখি, হম রোয়ব লো,নিভৃতে মুছইব বারি।

কোহি ন জানব, কোন বিষাদেতন-মন দহে হমারি।ভানু সিংহ ভনয়ে, শুন কালাদুখিনী অবলা বালা—উপেখার অতি তিখিনী বাণেনা দিহ না দিহ জ্বালা।

Comments

Loading comments…