ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৭

মাধব! না কহ আদর বাণী,না কর প্রেমক নাম।জানয়ি ময়কো অবলা সরলাছলনা না কর শ্যাম!কপট! কাহ তুঁহু ঝূট বোলসিপীরিত করসি মোয়?ভালে ভালে হুম অলপে চিহ্ণনুনা পতিয়াব রে তোয়!তুঁহু না জানসি প্রেমক ধারাকঠিন হৃদয় মধুভাষী—পরশি দেহ মম সাঁচি বোল’ অবনহ তুঁহুঁ রূপ-পিয়াসী?

যাও শ্যাম তব্‌—মিলবে শত শতহমসে রূপসি নারী।তুচ্ছ বালি হম কাহ তু টূটসিক্ষুদ্র এ হৃদয় হমারি?দূর রহয়ি হম রহব তোঁহাঁরই,সমরিব তোঁহারি বাণী,চিন্তয়ি চিন্তয়ি তোঁহারি বদনতয়াগব ক্ষুদ্র পরাণী!ছিদল-তরী সম কপট-প্রেম পরডারনু যব মন প্রাণ,ডুবনু ডুবনু রে ঘোর সায়রেঅবকুত নাহিক ত্রাণ!মাধব, কঠোর বাত হমার।মনে লাগল কি তোর?নিপট কঠিন দুখ সহয়ি কহনু সবক্ষমগো কুবচন মোর!

মাধব! কাহ তু মলিন করলি মুখ?কুঞ্জে আসহ নাথ!মধুর হাসি তুঝ হাসহ হাসহরাখছ কাতর বাত!নিদয়-বাত অব কবহুঁ ন বোলবতুঁহু মম প্রাণক প্রাণ!অতি অবোধ হুম—ব্যথিনু হিয়া তবছোড়য়ি কুবচন-বাণ!বাত রাখ’ মঝু বেরি বোল’ পহুহমকো করহ সিনেহ!বেরি বোল পহু আদর বাণীচলহ কুঞ্জ বন-গেহ!মিটল মান অব—ভানু হাসয়তহেরই পীরিত-লীলাকভু অভিমানিনী আদরিণী কভুপীরিতি-সাগর-বালা!

Comments

Loading comments…