ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৮

সখিলো, সখিলো, নিকৰুণ মাধবমথুরাপুর যব যায়,মনম করল পণ মানিনী রাধা,রোয়বে না সো না দিবে বাধা,কঠিন-হিয়া সই, হাসরি হাসয়িশ্যামক দিবে বিদায়।মৃদু মৃদু গমনে আওল মাধা,বয়ন পান তছু চাহল রাধা,চাহুয়ি রহল স চাহয়ি রহল,দণ্ড দণ্ড সখি চাহয়ি রহল,মন্দ মন্দ সখি নয়নে বহলবিন্দু বিন্দু জল ধার!

মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,কহল শ্যাম কত, মৃদু মৃদু ভাষে,টুটয়ি গইল পণ, টুটইল মান,গদ গদ আকুল ব্যাকুল প্রাণ,ফুকরয়ি কাঁদয়ি উঠইল রাধা,গদ গদ ভাষ নিকাশল আধা,শ্যামক চরণে বাহু পসারিকহল, “শ্যামরে, শ্যাম হমারি,রহ’ তুঁহু, রহ তুঁহু, নাহ গ, রহ তুঁহু,অনুখন সাথ সাথ রে রহ পহুতুঁহু বিনে শ্যাম গ, নাগ গ, পহু গো,আছয় কোন্‌ হমার!”পড়ল ভূমি পর শ্যাম চরণ ধরি,রাখল মুখ তছু শ্যাম চরণ পরি,উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়িরজনী করল প্রভাত!

শ্যাম সবৈসল, মৃদু মৃদু হাসল,কত অশোয়াস বচন মিঠ ভাষল,ধরইল বালিক হাত!সখিলো, সখিলো, বোল’ত সখিলোযত দুখ পাওল রাধা,নিঠুর শ্যাম কিয়ে আপন মনমেপাওল সখি তছু আধা?হাসয়ি হাসয়ি নিকটে আসয়িবহুত স প্রবোধ দেল,হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়িদূর—দূর চলি গেল!সখিলো, সখিলো, শ্যাম স হাসল,শ্যাম স কাঁদল না,দাৰুণ মন-দুখ পাওল রাধাতবহুঁ স কাঁদল না!বসন্ত রাতে হাসয়ি যব্ সখিরাধা বনমে আসে,

সুনীল অঞ্চল, নয়ন বিচঞ্চল,তব্‌ স কানু মৃদু হাসে;হাত ধরয়ি তছু হিয়য়ি ঢাকি মুখবালি রহই যব্‌ পাশে,চুম্বয়ি চুম্বয়ি কপোল চুম্বয়িতব্‌ স কানু মৃদু হাসে!যব্‌ সখি আজ স রাধা কাঁদল,তব্‌ সখি কাঁদল না!বেড়ি চরণ তছু তিতল চরণতলতবহুঁ স কাঁদল না!অবহুঁ স মথুরাপুরক পন্থমেইঁহ যব রোয়ত রাধা,যাতে যাতে অব মনে শ্যাম কিরেপায় শোক তিল-আধা?যাতে যাতে অব পথমে মাধবসমরণ করয় কি বেরি

তাকর বিরহে আকুল রাধাকাঁদি কাঁদি পথ হেরি?বরখি আঁখিজল ভানু কহে “অতিদুখের জীবন ভাই!হাসিবার তর সখা মিলে বহুকাঁদিবার কো নাই।”

Comments

Loading comments…