ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৯

বার বার সখি বারণ করনুন যাও মথুরা ধাম!বিসরি প্রেম দুখ, রাজভোগ যথিকরত হমারই শ্যাম।কি কহলি রসন? হমারই শ্যাম সো?কি বুঝলি পাগল প্রাণ?অব তক ঘুচল ন ভাঁতি তুয়া মন!সো কি হমারই শ্যাম?শত শত দেশ পদানত যিনকোশত শত মানুখ দাস,

শত শত রাজা রোষ-কটাখেমনমে মানে তরাস,দুখিনী গোপিনী, হম অবলা সখি,সোকি হমারই শ্যাম?বোল ত সজনি, মথুরা-অধিপতিসোকি হমারই শ্যাম?ধনকো শ্যাম সো, মথুরা পুরকো,রাজ্য মানকো হোয়,নহ পীরিতিকো, ব্রজ কামিনীকো,নিচয় কহনু ময় তোয়।ন যাও সজনী মথুরা নগরেভেটইতে সো শ্যাম,সমরাইও না সখি, শামক মনমেদুখিনী হমার নাম।

বাত রাখ মঝু নিতান্ত সহিলোমথুরা পুর জনি যাহ,দূর সঙে তু পেখিও শ্যামককৈছন আছয় নাহ।জনি সখি দেখ সো, মনকে হরখেকরত মুখে পুর-বাস,শপতি হমার লো, তব্‌ সখি ন যাওমথুরা পতিকো পাশ।জনি দেখো তুঁহুঁ সোবি সহত সখিদাৰুণ বিরহক জ্বালা,তব্‌ সখি সঁপিও শ্যামক চরণেইহ বন-কুসুমক মালা!কহিও, রাধা, দুখিনী রাধা—মথুরা-অধিপতি কান,

দুখজ্বালা তব, বারইতে সবসঁপবে তন মন প্রাণ।উরস পাতবে, অবশ মাথ তবরাখব তছু পরি মাধা,তোষইতে মন সব কছু করবেযত কছু জানয় রাধা!ভানু কহত—অয়ি বিরহ কাতরামনমে বাঁধহ থেহ।মুগুধা বালা, বুঝই বুঝলিনা,হমার শ্যামক লেহ।

Comments

Loading comments…