ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ২
শুনলো শুনলো বালিকা,রাখ কুসুমমালিকা,কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে।দুলই কুসুম মুঞ্জরী,ভমর ফিরই গুঞ্জরি,অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে।শশি-সনাথ যামিনী,বিরহ-বিধুর কামিনী,কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।অধর উঠই কাঁপিয়া,সখি-করে কর আপিয়া,কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।
মৃদু সমীর সঞ্চলেহরয়ি শিথিল অঞ্চলে,বালি হৃদয় চঞ্চলে কানন-পথ চাহিরে;কুঞ্জপানে হেরিয়া,অশ্রুবারি ডারিয়াভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহিরে!
Comments
Loading comments…