ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ২০
দেখলো সজনী চাঁদনি রজনী,সমুজল যমুনা গাওত গান,কানন কানন করত সমীরণকুসুমে কুসুমে চুম্বন দান।কাহ লো যমুনা জোছন-ঢল ঢলসুহাস সুনীল বারি?আজু তোঁহারই উজল সলিল পরনয়ন সলিল দিব ডারি।কাহ সমীরণ লুটই কুসুম-বনঅলসি পড়সি যমুনায়?'তোঁহার চম্পক-বাসিত লহরেমিশাব নিশাস-বায়।
জনম গোঁয়ায়নু রোয়ত রোয়তহম তর কোই ত কাঁদল না!জনম গোঁয়ায়নু সাধত সাধতহমকো কোইত সাধল না!সকল তয়াগনু যো ধন আশেসো বি তয়াগল মোয়অপন ছোড়ি সব, অপন করনু যোয়সো বি সজনি পর হোয়!যমুনে হাস হাস লো হরখেহম তর রোয়বে কে?তোঁহারি সুহসিত নীল সলিল পরিরাধা সঁপবে দে!এক দিবস যব মাধ হমারাআসবে কিনার তোর,—যব সো পেখবে তোঁহার সলিলেভাসত তনুয়া মোর—
তব্ কি শ্যাম সো মানস পাশেতিল দুখ পাওবে না?শ্যামক নয়নে বিন্দু নয়ন জলতবহুঁ কি আওবে না?রয়নে কুঞ্জে আসবে যব সখিশ্যাম হমারই আশে,ফুকারবে যব্ রাধা রাধামুরলি ঊরধ-শ্বাসে,যব সব গোপিনী আসবে ছূটইযব হম আসব না;যব সব গোপিনী জাগবে চমকইযব হম জগব না,তব কি কুঞ্জপথ হমারি আশেহেরবে আকুল শ্যাম?বন বন ফেরই সো কি ফুকারবেরাধা রাধা নাম?
না যমুনা, সো এক শ্যাম মমশ্যামক শত শত নারী;হম যব যাওব শত শত রাধাচরণে রহবে তারি!তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,কাহ তয়াগব দে?অভাগীর তর বৃন্দাবনমেকহ সখি, রোয়ব কে!ভানু কহে চুপি ‘মান ভরে রহআও বনে ব্রজ-নারী,মিলবে শ্যামক শত শত আদরশত শত লোচন বারি।
Comments
Loading comments…