ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ২১
মরণরে,তুঁহুঁ মম শ্যাম সমান!মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট,রক্ত কমল কর, রক্ত অধর-পুট,তাপ-বিমোচন কৰুণ কোর তব,মৃত্যু অমৃত করে দান!তুহু মম শ্যাম সমান।
মরণরে,শ্যাম তোঁহারই নাম,চির বিসরল যব্, নিরদয় মাধবতুঁহুঁ ন ভইবি মোয় বাম!
আকুল রাধা রিঝ অতি জরজর,ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর,তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর,তুঁহুঁ মম তাপ ঘুচাও,মরণ তু আওরে আও।ভুজ পাশে তব লম্ব সম্বোধয়ি,আঁখিপাত মঝু আসব মোদয়ি,কোর উপর তুঝ রোদয়ি রোদয়িনীদ ভরব সব দেহ।তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বিরাধা-হৃদয় তু কবহুঁ ন তোড়বি,হিয়-হিয় রাখবি অনুদিন অনুখণঅতুলন তোঁহার লেহ।দূর সঙে তুঁহুঁ বাঁশি বজাওসি,অনুখণ ডাকসি, অনুখণ ডাকসিরাধা রাধা রাধা,
দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,বিরহ তাপ তব অবহুঁ ঘুচাওব,কুঞ্জ-বাট পর অবহুঁ ম ধাওবসব কছু টুটইব বাধা!গগন সঘন অব, তিমির মগন ভব,তড়িত চকিত অতি, ঘোর মেঘ রব,শাল তাল তৰু সভয় তবধ সব,পন্থ বিজন অতি ঘোর,একলি যাওব তুঝ অভিসারে,যা’ক পিয়া তুঁহুঁ কি ভয় তাহারে,ভয় বাধা সব অভয় মুরতি ধরি,পন্থ দেখাওব মোর।ভানু সিংহ কহে, “ছিয়ে ছিয়ে রাধাচঞ্চল হৃদয় তোহারি,মাধব পহু মম, প্রিয় স মরণসেঅব তুঁহুঁ দেখ বিচারি!”
Comments
Loading comments…