ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৫

সজনি সজনি রাধিকালোদেখ অবহুঁ চাহিয়া,মৃদুল গমন শ্যাম আওয়েমৃদুল গান গাহিয়া।পিনহ ঝটিত কুসুম হার,পিনহ নীল আঙিয়া।সুন্দরি সিন্দূর দেকেসীঁথি করছ রাঙিয়া।সহচরি সব নাচ নাচমধুর গীত গাওরে,চঞ্চল মঞ্জীর রাবকুঞ্জ গগন ছাওরে।

সজনি অব উজার মঁদিরকনক দীপ জ্বালিয়া,সুরভি করছ কুঞ্জ ভবনগন্ধ সলিল ঢালিয়া।মল্লিকা চমেলি বেলিকুসুম তুলহ বালিকা,গাঁথ যূঁথি, গাঁথ জাতি,গাঁথ বকুল মালিকা।তৃষিত-নয়ন ভানুসিংহকুঞ্জ-পথম চাছিয়ামৃদুল গমন শ্যাম আওয়ে,মৃদুল গান গাহিয়া।

Comments

Loading comments…