ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৬

বঁধুয়া, হিয়া পর আওরে,মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,হমার মুখ পর চাওরে!যুগ যুগ সম কত দিবস বহয়ি গল,শ্যাম তু আওলি না,চন্দ-উজর মধু-মধুর কুঞ্জপরমুরলি বজাওলি না!লয়ি গলি সাথ বয়ানক হাসরে,লয়ি গলি নয়ন-আনন্দ!শূন্য বৃন্দাবন, শূন্য হৃদয় মন,কঁহি ছিল ও মুখ চন্দ?ইথি ছিল আকুল গোপ নয়ন জল,কথি ছিল ও তব হাসি?

ইথি ছিল নীরব বংশীবটতট,কথি ছিল ও তব বাঁশি!আওলি যদিরে ঠারলি কাহে,সরমে মলিন বয়ান!আপন দুখ কথা কছু নহি বোলব,নিয়ড় আও তুঁহু কান!তুঝ মুখ চাহয়ি শত-যুগ-ভর দুখনিমিখে ভেল অবসান।এক হাসি তুঝ দূর করল রেসকল মান অভিমান!ধন্য ধন্য রে ভানু গাহিছেপ্রেমক নাহিক ওর।হরখে পুলকিত জগত চরাচরদুহুঁক প্রেমরস ভোর।

Comments

Loading comments…