ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৮

গহন কুসুম-কুঞ্জ মাঝেমৃদুল মধুর বংশি বাজে,বিসরি ত্রাস লোক লাজেসজনি, আও আও লো।পিনহ চাৰু নীল বাস,হৃদয়ে প্রণয় কুসুম রাশ,হরিণ নেত্রে বিমল হাস,কুঞ্জ বনমে আও লো॥ঢালে কুসুম সুরভ-ভার,ঢালে বিহগ সুরব-সার,ঢালে ইন্দু অমৃত-ধারবিমল রজত ভাতিরে।

মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,অযুত কুমুম কুঞ্জে কুঞ্জে,ফুটল সজনি পুঞ্জে পুঞ্জেবকুল যূথি জাতিরে॥দেখলো সখি শ্যামরায়,নয়নে প্রেম উথল যায়,মধুর বদন অমৃত সদনচন্দ্রমায় নিন্দিছেআও আও সজনি-বৃন্দ,হেরব সখি শ্রীগোবিন্দ,শ্যামকে পদারবিন্দ—ভানুসিংহ বন্দিছে॥

Comments

Loading comments…