ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৯
সতিমির রজনী, সচকিত সজনীশূন্য নিকুঞ্জ অরণ্য!কলয়িত মলয়ে, সুবিজন নিলয়েবালা বিরহ-বিষণ্ণ!নীল অকাশে, তারক ভাসেযমুনা গাওত গান,পাদপ মরমর, নির্ঝর ঝরঝরকুসুমিত বল্লি বিতান।তৃষিত নয়ানে, বন-পথ পানে।চায় বিয়াকুল বালা,দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়েগাঁথে বন-ফুল মালা।
সহসা রাধা চাহল সচকিতদূরে খেপল মালা,কহল “সজনি শুন, বাঁশরি বাজেকুঞ্জে আওল কালা!”চমকি গহন নিশি, দূর দূর দিশিবাজত বাঁশি সুতানে।কণ্ঠ মিলাওল, ঢলঢল যমুনাকল কল কল্লোল গানে।হসিত বয়ানে ফুল্ল নয়ানেকুঞ্জে আওল কালা,সঙ্গিনী মেলয়ি, নাচল গাওলউলসিল রাধিক বালা।কহতহু ভানু-শুন গো কানুপিয়াসিত গোপিনী প্রাণ।তোহার পীরিত বিমল অমৃত রসহরষে করবে পান।
Comments
Loading comments…