রোগশয্যায় — ১

সুরলােকে নৃত্যের উৎসবেযদি ক্ষণকাল তরেক্লান্ত উর্বশীরতালভঙ্গ হয়দেবরাজ করে না মার্জনা।পূর্বাজিত কীর্তি তারঅভিসম্পাতের তলে হয় নির্বাসিত।আকস্মিক ত্রুটি মাত্র স্বর্গ কভু করে না স্বীকার।মানবের সভাঙ্গনেসেখানেও আছে জেগে স্বর্গের বিচার।তাই মাের কাব্যকলা রয়েছে কুণ্ঠিততাপতপ্ত দিনান্তের অবসাদে;কী জানি শৈথিল্য যদি ঘটে তার পদক্ষেপ-তালে।খ্যাতিমুক্ত বাণী মােরমহেন্দ্রের পদতলে করি’ সমর্পণযেন চলে যেতে পারি নিরাসক্ত মনেবৈরাগী সে সূর্যাস্তের গেরুয়া আলােয়;নির্মম ভবিষ্য জানি অতর্কিতে দস্যুবৃত্তি করেকীর্তির সঞ্চয়ে,আজি তার হয় হােক প্রথম সূচনা॥

Comments

Loading comments…