রোগশয্যায় — ১৬

অবসন্ন আলোকেরশরতের সায়াহ্ন প্রতিমা,সংখ্যাহীন তারকার শান্ত নীরবতাস্তব্ধ তার হৃদয়গহনে,প্রতিক্ষণে নিঃশ্বসিত নিঃশব্দ শুশ্রূষা।আঁধারের গুহা দিয়েআসে তার জাগরণ-পথেহতাশ্বাস রজনীর মন্থর প্রহরগুলিপ্রভাতের শুকতারা পানেপুজাগন্ধী বাতাসেরহিমম্পর্শ লয়ে।সায়াহ্নের ম্লানদীপ্তিসে করুণচ্ছবিধরিল কল্যাণরূপআজি প্রাতে অরুণকিরণে,দেখিলাম ধীরে আসে আশীর্বাদ বহিʼশেফালি-কুসুমরুচি আলোর থালায়॥

Comments

Loading comments…