রোগশয্যায় — ১৯

সজীব খেলনা যদিগড়া হয় বিধাতার কর্মশালে,কী তাহার দশা হয়তাই করি অনুভবআজি আয়ুশেষে।হেথা খ্যাতি মোর পরাহত,উপেক্ষিত গাম্ভীর্য আমার,নিষেধে অনুশাসনেশোওয়া বসা চলে।“চুপ করে থাকো”,“বেশি কথা কওয়া ভালো নয়”,“আরো কিছু খেতে হবে”,এ সকল আদেশ নির্দেশকভু ভর্ৎসনায় কভু অনুনয়েযাহাদের কণ্ঠ হতে আসেতাহাদের পরিত্যক্ত খেলাঘরেভাঙা পুতুলের ট্রাজেডিতেএই তো সেদিন মাত্র পড়েছে কৈশোর-যবনিকা।কিছুক্ষণবিরোধের স্পর্ধা করি,তারপরে ভালোছেলে হয়েযেমন চালায় তাই চলি।মনে ভাবিবৃদ্ধ ভাগ্য তার শাসনের ভার

কিছুদিন নূতন ভাগ্যের হাতেসঁপি দিয়া কটাক্ষে হাসিছে দূরে থেকে,হেসেছিল যেমন বাদশাআবুহোসেনের পালারচিয়া আড়ালে।অমোঘ বিধির রাজ্যে বারবার হয়েছি বিদ্রোহী,এ রাজ্যে নিয়েছি মেনেসেই দণ্ডযাহা মৃণালের চেয়ে সুকোমল,বিদ্যুতের চেয়ে স্পষ্টতর্জনী যাহার॥

Comments

Loading comments…