রোগশয্যায় — ২২

মধ্যদিনে আধো ঘুমে আধো জাগরণেবোধ করি স্বপ্নে দেখেছিনুআমার সত্তার আবরণখসে পড়ে গেলঅজানা নদীর স্রোতেলয়ে মোর নাম মোর খ্যাতিকৃপণের সঞ্চয় যা কিছুলয়ে কলঙ্কের স্মৃতিমধুর ক্ষণের স্বাক্ষরিত,গৌরব ও অগৌরবঢেউয়ে ঢেউয়ে ভেসে যায়তারে আর পারি না ফিরাতে;মনে মনে তর্ক করি আমিশূন্য আমি,যা কিছু হারাল মোরসব চেয়ে কার লাগি বাজিল বেদনা।সে মোর অতীত নহেযারে লয়ে সুখে দুঃখে কেটেছে আমার রাত্রিদিন।সে আমার ভবিষ্যৎযারে কোনোকালে পাই নাই,যার মধ্যে আকাঙ্খা আমারভূমিগর্ভে বীজের মতনঅস্কুরিত আশা লয়েদীর্ঘরাত্রি স্বপ্ন দেখেছিলঅনাগত আলোকের লাগি॥

Comments

Loading comments…