রোগশয্যায় — ২৬
আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস।জানি কালসিন্ধু তা’রেনিয়ত তরঙ্গঘাতেদিনে দিনে দিবে লুপ্ত করি।আমার বিশ্বাস আপনারে।দুই বেলা সেই পাত্র ভরি’এ বিশ্বের নিত্য সুধাকরিয়াছি পান।প্রতি মুহুর্তের ভালোবাসাতার মাঝে হয়েছে সঞ্চিত।দুঃখভারে দীর্ণ করে নাইকালো করে নাই ধূলিশিল্পেরে তাহার।আমি জানি যাব যবেসংসারের রঙ্গভূমি ছাড়ি’সাক্ষ্য দেবে পুষ্পবন ঋতুতে ঋতুতেএ বিশ্বেরে ভালোবাসিয়াছি।এ ভালোবাসাই সত্য, এ জন্মের দান।বিদায় নেবার কালেএ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার॥
Comments
Loading comments…