রোগশয্যায় — ২৭
খুলে দাও দ্বার,নীলাকাশ করে অবারিত,কৌতুহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ,প্রথম রৌদ্রের আলোসর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়,আমি বেঁচে আছি তারি অভিনন্দনের বাণীমর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও;এ প্রভাতআপনার উত্তরীয়ে ঢেকে দিক্ মোর মনযেমন সে ঢেকে দেয় নবশষ্প শ্যামল প্রান্তর।ভালোবাসা যা পেয়েছি আমার জীবনেতাহারি নিঃশব্দ ভাষাশুনি এই আকাশে বাতাসেতারি পুণ্যঅভিষেকে করি আজ স্নান।সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপেদেখি ঐ নীলিমার বুকে॥
Comments
Loading comments…