রোগশয্যায় — ৩

একা বসে আছি হেথায়যাতায়াতের পথের তীরে।যারা বিহান বেলায় গানের খেয়াআনল বেয়ে প্রাণের ঘাটে,আলোছায়ার নিত্য নাটেসাঁঝের বেলায় ছায়ায় তা’রামিলায় ধীরে।আজকে তা’রা এল আমারস্বপ্নলোকের দুয়ার ঘিরে,সুরহারা সব ব্যথা যতএকতারা তা’র খুঁজে ফিরে।প্রহর পরে প্রহর যে যায়বসে বসে কেবল গণিনীরব জপের মালার ধ্বনিঅন্ধকারের শিরে শিরে॥

Comments

Loading comments…