রোগশয্যায় — ৩১

আজিকার অরণ্যসভারেঅপবাদ দাও বারে বারে;বলো যবে দৃঢ় কণ্ঠে অহংকৃত আপ্তবাক্যবৎপ্রকৃতির অভিপ্রায়,—নব ভবিষ্যৎকরিবে বিরল রসে শুষ্ক তার গান,—বনলক্ষ্মী করিবে না অভিমান।এ কথা সবাই জানেযে সংগীতরসপানেপ্রভাতে প্রভাতেআনন্দে আলোকসভা মাতেসে যে হেয়সে যে অশ্রদ্ধেয়প্রমাণ করিতে তাহা আরো বহু দীর্ঘকাল যাবেএই একভাবে।বনের পাখিরা ততদিনসংশয়বিহীনচিরন্তন বসন্তের স্তবেআকাশ করিবে পূর্ণআপনার আনন্দিত রবে॥

Comments

Loading comments…