রোগশয্যায় — ৩৫

যেমন ঝড়ের পরেআকাশের বক্ষতল করে অবারিতউদয়াচলের জ্যোতিঃপথগভীর নিস্তব্ধ নীলিমায়,তেমনি জীবন মোর মুক্ত হোকঅতীতের বাষ্পজাল হতে,সদ্য নব জাগরণ দিক্ শঙ্খধ্বনিএ জন্মের নব জন্মদ্বারে।প্রতীক্ষা করিয়া আছিআলো হতে মুছে যাক রঙের প্রলেপ,ঘুচে যাক ব্যর্থ খেলা আপনারে খেলেনা করিয়া,নিরাসক্ত ভালোবাসা আপন দাক্ষিণ্য হতেশেষ মূল্য পায় যেন তার।আয়ুস্রোতে ভাসি যবে আঁধারে আলোতেতীরে তীরে অতীত কীর্তির পানেফিরে ফিরে না যেন তাকাই;সুখে দুঃখে নিরন্তরলিপ্ত হয়ে আছে যে আপনাআপন-বাহিরে তা’রে স্থাপন করিতে যেন পারিসংসারের শতলক্ষ ভাসমান ঘটনার সমান শ্রেণীতে,নিঃশঙ্ক নিস্পৃহ চোখে দেখি যেন তারেঅনাত্মীয় নির্বাসনে,এই শেষ কথা মোরসম্পূর্ণ করুক মোর পরিচয় অসীম শুভ্রতা॥

Comments

Loading comments…