রোগশয্যায় — ৩৬

যাহা কিছু চেয়েছিনু একান্ত আগ্রহেতাহার চৌদিক হতে বাহুর বেষ্টনঅপসৃত হয় যবেতখন সে বন্ধনের মুক্তক্ষেত্রেযে চেতনা উদ্ভাসিয়া উঠেপ্রভাত-আলোর সাথেদেখি তার অভিন্ন স্বরূপ।শূন্য তবু সে তো শূন্য নয়।তখন বুঝিতে পারি ঋষির সে বাণী—আকাশ আনন্দপুর্ণ না রহিত যদিজড়তার নাগপাশে দেহমন হইত নিশ্চল।কোহ্যেবান্যাৎ কঃ প্রাণ্যাৎযদেষ আকাশ আনন্দো ন স্যাৎ॥

Comments

Loading comments…