রোগশয্যায় — ৩৮

ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশআপন হত্যার ভার আপনিই নিল মানুষেরাভেবেছি পীড়িত মনে পথভ্রষ্ট পথিক গ্রহেরঅকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলেআগুন জ্বলে না কেন মহা এক সহমরণের।তারপরে ভাবি মনেদুঃখে দুঃখে পাপ যদি নাহি পায় ক্ষয়প্রলয়ের ভস্মক্ষেত্রে বীজ তার র’বে সুপ্ত হয়ে,নূতন সৃষ্টির বক্ষেকণ্টকিয়া উঠিবে আবার॥

Comments

Loading comments…