রোগশয্যায় — ৪
অজস্র দিনের আলোজানি একদিনদু-চক্ষুরে দিয়েছিলে ঋণ।ফিরায়ে নেবার দাবি জানায়েছ আজতুমি মহারাজ।শোধ করে দিতে হবে জানি,তবু কেন সন্ধ্যাদীপেফেলো ছায়াখানি।রচিলে যে আলো দিয়ে তব বিশ্বতলআমি সেথা অতিথি কেবল।হেথা হোথা যদি পড়ে থাকেকোনো ক্ষুদ্র ফাঁকেনাই হোলো পুরাসেটুকু টুকুরা —রেখে যেয়ো ফেলেঅবহেলে,যেথা তব রথশেষ চিহ্ন রেখে যায় অন্তিম ধুলায়সেথায় রচিতে দাও আমার জগত।অল্প কিছু আলো থাক্অল্প কিছু ছায়াআর কিছু মায়া।ছায়াপথে লুপ্ত আলোকের পিছুহয়তো কুড়ায়ে পাবে কিছু।কণামাত্র লেশতোমার ঋণের অবশেষ॥
Comments
Loading comments…