শারদোৎসব

আজ বুকের বসন ছিঁড়ে ফেলেদাঁড়িয়েছে এই প্রভাতখানি,আকাশেতে সোনার আলোয়ছড়িয়ে গেল তাহার বাণী।

ওরে মন, খুলে দে মন,যা আছে তোর খুলে দেঅন্তরে যা ডুবে আছেআলোক-পানে তুলে দে।

আনন্দে সব বাধা টুটেসবার সাথে ওঠ রে ফুটে,চোখের ’পরে আলস-ভরেরাখিস নে আর আঁচল টানি।

Comments

Loading comments…