প্রথম দৃশ্য
শারদোৎসব
মেঘের কোলে রোদ হেসেছে,বাদল গেছে টুটি—আজ আমাদের ছুটি ও ভাই,আজ আমাদের ছুটি।কী করি আজ ভেবে না পাই,পথ হারিয়ে কোন্ বনে যাই,কোন্ মাঠে যে ছুটে বেড়াইসকল ছেলে জুটি।কেয়াপাতার নৌকো গ’ড়েসাজিয়ে দেব ফুলে—তালদিঘিতে ভাসিয়ে দেব,চলবে দুলে দুলেরাখাল ছেলের সঙ্গে ধেনুচরাব আজ বাজিয়ে বেণু,মাখব গায়ে ফুলের রেণুচাঁপার বনে লুটি।
আজ আমাদের ছুটি ও ভাই,আজ আমাদের ছুটি।
কাক লেগেছে লক্ষ্মীপেঁচা,লেজে ঠোকর খেয়ে চেঁচা।
Comments
Loading comments…