দুষ্টু
শিশু ভোলানাথ
তোমার কাছে আমিই দুষ্টু,ভালো যে আর সবাই!মিত্তিরদের কালু নীলুভারি ঠাণ্ড ক'ভাই!যতীশ ভালো, সতীশ ভালো,ন্যাড়া নবীন ভালো—তুমি বল, ওরাই কেমনঘর করে রয় আলো।মাখনবাবুর দুটি ছেলেদুষ্টু তো নয় কেউ—গেটে তাদের কুকুর বাঁধাকরতেছে ঘেউ-ঘেউ—পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলেদত্তপাড়ার গবাই—তোমার কাছে আমিই দুষ্টু,ভালো যে আর সবাই!
তোমার কথা আমি যেনশুনি নে কক্খনোই,জামা কাপড় যেন আমারসাফ থাকে না কোনোই!খেলা করতে বেলা করি,বৃষ্টিতে যাই ভিজে—দুষ্টুপনা আরো আছেঅম্নি কত কী যে!বাবা আমার চেয়ে ভালো?সত্যি বলো তুমি,তোমার কাছে করেন নি কিএকটুও দুষ্টুমি?যা বলো সব শোনেন তিনি,কিচ্ছু ভোলেন নাকো?খেলা ছেড়ে আসেন চ’লেযেম্নি তুমি ডাকো?
Comments
Loading comments…