দূর

শিশু ভোলানাথ

পুজোর ছুটি আসে যখনবক্‌সারেতে যাবার পথেদূরের দেশে যাচ্ছি ভেবেঘুম হয় না কোনোমতে।সেখানে যেই নতুন বাসায়হপ্তা দুয়েক খেলায় কাটে,দূর কি আবার পালিয়ে আসেআমাদেরই বাড়ির ঘাটে!দূরের সঙ্গে কাছের কেবলকেনই যে এই লুকোচুরি,দূর কেন যে করে এমনদিনরাত্তির ঘোরাঘুরি।

আমরা যেমন ছুটি হলেঘর-বাড়ি সব ফেলে রেখেরেলে চড়ে পশ্চিমে যাই,বেরিয়ে পড়ি দেশের থেকে,তেম্‌নিতরো সকালবেলাছুটিয়ে আলো আকাশেতে

রাতের থেকে দিন যে বেরোয়দূরকে বুঝি খুঁজে পেতে।সেও তো যায় পশ্চিমেতেই—ঘুরে ঘুরে সন্ধে হলেতখন দেখে রাতের মাঝেইদূর সে আবার গেছে চলে।

সবাই যেন পলাতকা,মন টেঁকে না কাছের বাসায়—দলে দলে পলে পলেকেবল চলে দূরের আশায়।পাতায় পাতায় পায়ের ধ্বনি,ঢেউয়ে ঢেউয়ে ডাকাডাকি,হাওয়ায় হাওয়ায় যাওয়ার বাঁশিকেবল বাজে থাকি থাকি।আমায় এরা যেতে বলে—যদি বা যাই, জানি তবেদূরকে খুঁজে খুঁজে শেষেমায়ের কাছেই ফিরতে হবে।

Comments

Loading comments…