রাজা ও রানী

শিশু ভোলানাথ

এক যে ছিল রাজাসেদিন আমায় দিল সাজা।ভোরের রাতে উঠেআমি গিয়েছিলুম ছুটেদেখতে ডালিম গাছেবনের পির্‌ভু কেমন নাচে!ডালে ছিলেম চ’ড়ে,সেটা ভেঙেই গেল প’ড়ে।সেদিন হল মানাআমার পেয়ারা পেড়ে আনা,রথ দেখতে যাওয়া,আমার চিঁড়ের পুলি খাওয়াত।কে দিল সেই সাজা—জান কে ছিল সেই রাজা?

এক যে ছিল রানীআমি তার কথা সব মানি।সাজার খবর পেয়েআমায় দেখল কেবল চেয়েবললে না তো কিছু,কেবল মুখটি করে নিচুআপন ঘরে গিয়েসেদিন রইল আগল দিয়ে।হল না তার খাওয়াকিম্বা রথ দেখতে যাওয়া।নিল আমায় কোলেসাজার সময় সারা হলে।গলা ভাঙা-ভাঙা,তার চোখ-দুখানি রাঙা।কে ছিল সেই রানীআমি জানি জানি জানি।

Comments

Loading comments…