শিশু ভোলানাথ

শিশু ভোলানাথ

ওরে মোর শিশু ভোলানাথ,তুলি দুই হাতযেখানে করিস পদপাতবিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব;আপন বিভবআপনি করিস নষ্ট হেলাভরে।প্রলয়ের ঘূর্ণচক্র-’পরেচূর্ণ খেলেনার ধূলি উড়ে দিকে দিকে;আপন সৃষ্টিকেধ্বংস হতে ধ্বংসমাঝে মুক্তি দিস অনর্গল,খেলারে করিস রক্ষা ছিন্ন করি খেলেনা-শৃঙ্খল।

অকিঞ্চন, তোর কাছে কিছুরই তো কোনো মূল্য নাই,রচিস যা-তোর-ইচ্ছা তাইযাহা-খুশি তাই দিয়ে,তার পর ভুলে যাস যাহা ইচ্ছা তাই নিয়ে।আবরণ তোরে নাহি পারে সম্বরিতে দিগম্বর—স্রস্ত ছিন্ন পড়ে ধূলি-’পর।

লজ্জাহীন সজ্জাহীন, বিত্তহীন আপনা-বিস্মৃত—অন্তরে ঐশ্বর্য তোর, অন্তরে অমৃত।দারিদ্র্য করে না দীন, ধূলি তোরে করে না অশুচি—নৃত্যের বিক্ষোভে তোর সব গ্লানি নিত্য যায় ঘুচি।

ওরে শিশু ভোলানাথ, মোরে ভক্ত ব’লেনে রে তোর তাণ্ডবের দলে;দে রে চিত্তে মোরসকল-ভোলার ওই ঘোর,খেলেনা-ভাঙার খেলা দে আমারে বলি।আপন সৃষ্টির বন্ধ আপনি ছিঁড়িয়া যদি চলিতবে তোর মত্ত নর্তনের চালেআমার সকল গান ছন্দে ছন্দে মিলে যাবে তালে।

Comments

Loading comments…