সংশয়ী
শিশু ভোলানাথ
কোথায় যেতে ইচ্ছে করেশুধাস কি মা তাই?যেখান থেকে এসেছিলেমসেথায় যেতে চাই।কিন্তু সে যে কোন্ জায়গাভাবি অনেক বার।মনে আমার পড়ে না তোএকটুখানি তার।
ভাব্না আমার দেখে বাবাবললে সেদিন হেসে,‘সে জায়গাটি মেঘের পারেসন্ধ্যাতারার দেশে।’তুমি বল, ‘সে দেশখানিমাটির নীচে আছে,যেখান থেকে ছাড়া পেয়েফুল ফোটে সব গাছে।’
মাসি বলে, ‘সে দেশ আমারআছে সাগরতলে,যেখানেতে আঁধার ঘরেলুকিয়ে মানিক জ্বলে।’দাদা আমার চুল টেনে দেয়,বলে, ‘বোকা ওরে,হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে,দেখবি কেমন ক’রে?আমি শুনে ভাবি, আছেসকল জায়গাতেই।সিধু মাস্টার বলে শুধু,‘কোনোখানেই নেই।’
Comments
Loading comments…