সেঁজুতি

ডাক্তার সার নীলরতন সরকারবন্ধুবরেষু-

অন্ধ তামস গহ্বর হতেফিরিনু সূর্যালােকে।বিস্মিত হয়ে আপনার পানেহেরিনু নূতন চোখে।মর্ত্যের প্রাণ-রঙ্গভূমিতেযে-চেতনা সারারাতিসুখ দুঃখের নাট্যলীলায়জ্বেলে রেখেছিল বাতিসে আজি কোথায় নিয়ে যেতে চায়অচিহ্নিতের পারে,নব প্রভাতের উদয়সীমায়অরূপলােকের দ্বারে।আলো আঁধারের ফাঁকে দেখা যায়অজানা তীরের বাসা,ঝিমিঝিমি করে শিরায় শিরায়দূর নীলিমার ভাষা॥

সে ভাষার আমি চরম অর্থজানি কিবা নাহি জানি,ছন্দের ডালি সাজানু তা দিয়ে,তােমারে দিলাম আনি’।

Comments

Loading comments…