চলাচল

সেঁজুতি

ওরা তো সব পথের মানুষ, তুমি পথের ধারের,ওরা কাজে চলছে ছুটে, তুমি কাজের পারের।বয়স তোমায় অনেক দিল, অনেক নিল কেড়ে,রইল যত তাহার চেয়ে অধিক গেল ছেড়ে।চিহ্ন পড়ে, তারে ঢাকে নতুন চিহ্ন এসে,কোনো চিহ্ন স্পষ্ট হয়ে রয় না অবশেষে।যেথায় ছিল চেনা লোকের নীড়অনায়াসে জমল সেথায় অচেনাদের ভিড়।তুমি শাস্ত হাসি হাসো যখন ওরা ভাবেওদের বেলায় অক্ষত দিন এমনি করেই যাবে।

Comments

Loading comments…