নিঃশেষ

সেঁজুতি

শরৎ বেলার বিত্তবিহীন মেঘহারায়েছে তা’র ধারাবর্ষণ বেগ;ক্লান্তি আলসে যাত্রার পথে দিগন্ত আছে চুমি’,অঞ্জলি তব বৃথা তুলিয়াছ হে তরুণী বনভূমি।শান্ত হয়েছে দিকহারা তার ঝড়ের মত্ত লীলা,বিদ্যুৎপ্রিয়া স্মৃতির গভীরে হোলো অন্তঃশীলা।সময় এসেছে, নির্জন গিরিশিরেকালিমা ঘুচায়ে শুভ্র তুষারে মিশে যাবে ধীরে ধীরে।অস্ত সাগর পশ্চিমপারে সন্ধ্যা নামিবে যবেসপ্ত ঋষির নীরব বীণার রাগিণীতে লীন হবে।তবু যদি চাও শেষ দান তার পেতে,ঐ দেখো ভরা ক্ষেতেপাকা ফসলের দোদুল্য অঞ্চলেনিঃশেষে তার সোনার অর্ঘ্য রেখে গেছে ধরাতলে।সে কথা স্মরিয়ো, চলে যেতে দিয়ো তারে,লজ্জা দিয়ো না নিঃস্ব দিনের নিঠুর রিক্ততারে।

Comments

Loading comments…