মায়া

সেঁজুতি

১

করেছিনু যত সুরের সাধননতুন গানে,খসে পড়ে তার স্মৃতির বাঁধনআলগা টানে।পুরানো অতীতে শেষে মিলে যায়।বেড়ায় ঘুরে,প্রেতের মতন জাগায় রাত্রিমায়ার সুরে।

২

ধরা নাহি দেয় কণ্ঠ এড়ায়যে সুরখানিস্বপ্ন গহনে লুকিয়ে বেড়ায়তাহার বাণী।

বুকের কাঁপনে নীরবে দোলে সেভিতর পানে,মায়ার রাগিণী ধ্বনিয়া তোলে সেসকল খানে।

৩

দিবস ফুরায় কোথা চলে যায়মর্ত্য কায়া,বাঁধা পড়ে থাকে ছবির রেখায়ছায়ার ছায়া।নিত্য ভাবিয়া করি যার সেবাদেখিতে দেখিতে কোথা যায় কেবা,স্বপ্ন আসিয়া রচি’ দেয় তার।রূপের মায়া॥

Comments

Loading comments…