আকাশের চাঁদ
সোনার তরী
হাতে তুলে দাও আকাশের চাঁদ—এই হ’ল তার বুলি।দিবস রজনী যেতেছে বহিয়া,কাঁদে সে দু’হাত তুলি’।হাসিছে আকাশ, বহিছে বাতাস,পাখীরা গাহিছে সুখে।সকালে রাখাল চলিয়াছে মাঠে,বিকালে ঘরের মুখে।বালক বালিকা ভাই বোনে মিলেখেলিছে আঙ্গিনা-কোণে,কোলের শিশুরে হেরিয়া জননীহাসিছে আপন মনে।কেহ হাটে যায় কেহ বাটে যায়চলেছে যে যার কাজে,কত জনরব কত কলরবউঠিছে আকাশ মাঝে।পথিকেরা এসে তাহারে শুধায়“কে তুমি কাঁদিছ বসি?”সে কেবল বসে নয়নের জলে—হাতে পাই নাই শশি!
সকালে বিকালে ঝরি পড়ে কোলেঅযাচিত ফুলদল,দখিণ সমীর বুলায় ললাটেদক্ষিণ করতল।প্রভাতের আলো আশীষ-পরশকরিছে তাহার দেহে,রজনী তাহারে বুকের আঁচলেঢাকিছে নীরব স্নেহে।কাছে আসি শিশু মাগিছে আদরকণ্ঠ জড়ায়ে ধরি’,পাশে আসি যুবা চাহিছে তাহারেলইতে বন্ধু করি’।এই পথে গৃহে কত আনাগোনা,কত ভালবাসাবাসি,সংসারমুখ কাছে কাছে তারকত আসে যায় ভাসি’,মুখ ফিরাইয়া সে রহে বসিয়া,কহে সে নয়নজলে,—তোমাদের আমি চাহি না কারেও,শশি চাই করতলে।
শশি যেথা ছিল সেথাই রহিল,সেও বসে এক ঠাঁই।
অবশেষে যবে জীবনের দিনআর বেশি বাকি নাই,এমন সময়ে সহসা কি ভাবিচাহিল সে মুখ ফিরে’,দেখিল ধরণী শ্যামল মধুরসুনীল সিন্ধুতীরে।সোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়াকাটিতেছে পাকা ধান,ঘোট ঘোট তরী পাল তুলে’ যায়মাঝি বসে’ গায় গান।দূরে মন্দিরে বাজিছে কাঁসর,বধূর চলেছে ঘাটে,মেঠো পথ দিয়ে গৃহস্থ জনআসিছে গ্রামের হাটে।নিশ্বাস ফেলি’ রহে আঁখি মেলি’কহে ম্রিয়মাণ মন,শশি নাহি চাই, যদি ফিরে পাইআরবার এ জীবন!
দেখিল চাহিয়া জীবনপূর্ণসুন্দর লোকালয়প্রতিদিবসের হরষে বিষাদেচির-কল্লোলময়।
স্নেহসুধা ল’য়ে গৃহের লক্ষ্মীফিরিছে গৃহের মাঝে,প্রতি দিবসেরে করিছে মধুরপ্রতিদিবসের কাজে।সকাল, বিকাল, দুটি ভাই আসেঘরের ছেলের মত,রজনী সবারে কোলেতে লইছেনয়ন করিয়া নত।ছোট ঘোট ফুল, ছোট ঘোট হাসি,ছোট কথা, ছোট সুখ,প্রতি নিমেষের ভালবাসাগুলি,ছোট ছোট হাসিমুখআপনা-আপনি উঠিছে ফুটিয়ামানবজীবন ঘিরি’,বিজন শিখরে বসিয়া সে তাইদেখিতেছে ফিরি ফিরি’।
দেখে বহুদুরে ছায়াপুরীসমঅতীত জীবন-রেখা,অস্তরবির সোনার কিরণেনূতন বরণে লেখা।যাহাদের পানে নয়ন তুলিয়াচাহে নি কখনো ফিরে
নবীন আভায় দেখা দেয় তারাস্মৃতিসাগরের তীরে।হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়াপূরবী রাগিণী বাজে,দু’বাহু বাড়ায়ে ফিরে যেতে চায়এই জীবনের মাঝে।দিনের আলোক মিলায়ে আসিলতবু পিছে চেয়ে রহে;—যাহা পেয়েছিল তাই পেতে চায়তার বেশি কিছু নহে।সোনার জীবন রহিল পড়িয়াকোথা সে চলিল ভেসে!শশির লাগিয়া কাঁদিতে গেল কিরবিশশিহীন দেশে!
Comments
Loading comments…