খেলা
সোনার তরী
হােক খেলা, এ খেলায় যোগ দিতে হবেআনন্দ কল্লোলাকুল নিখিলের সনে!সব ছেড়ে মৌন হয়ে কোথা বসে র’বেআপনার অন্তরের অন্ধকার কোণে!জেনাে মনে শিশু তুমি এ বিপুল ভবেঅনন্ত কালের কোলে, গগন-প্রাঙ্গণে,যত জান মনে কর কিছুই জান না;বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি’বর্ণগন্ধগীতময় যে মহা খেলনাতােমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলিহােক্ ধুলি, এ ধূলির কোথায় তুলনা!থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা,কেমনে মানুষ হবে না করিলে খেলা!
Comments
Loading comments…