তুলনায় সমালোচনা

সোনার তরী

একদা পুলকে প্রভাত আলোকেগাহিছে পাখী;কহে কণ্টক বাঁকা কটাক্ষেকুসুমে ডাকি’;—তুমি ত কোমল বিলাসী কমল,দুলায় বায়ু,দিনের কিরণ ফুরাতে ফুরাতেফুরায় আয়ু;এ পাশে মধুপ মধুমদে তোর,ও পাশে পবন পরিমল-চোর,বনের দুলাল, হাসি পায় তোরআদর দেখে’!আহা মরি মরি কি রঙীন্ বেশ,সোহাগ হাসির নাহি আর শেষ,সারাবেলা ধরি রসালসাবেশগন্ধ মেখে’!হায় ক’দিনের আদর সোহাগসাধের খেলা!ললিত মাধুরী, রঙীন্ বিলাস,মধুপ-মেলা!

ওগো নহি আমি তোদের মতনসুখের প্রাণী,হাব ভাব হাস, নানা-রঙা বাসনাহিক জানি!রয়েছি নগ্ন, জগতে লগ্নআপন বলে,কে পাবে তাড়াতে আমাকে মাড়াতেধরণী তলে!তোদের মতন নহি নিমেষের,আমি এ নিখিলে চির দিবসের,বৃষ্টিবাদল ঝড়বাতাসেরনা রাখি ভয়!সতত একাকী, সঙ্গীবিহীন,কারো কাছে কোন নাহি প্রেম ঋণ,চাটুগান শুনি সারা নিশিদিনকরি না ক্ষয়।আসিবেক শীত, বিহঙ্গগীতযাইবে থামি’,ফুলপল্লব ঝরে’ যাবে সব,রহিব আমি!

চেয়ে দেখ মোরে, কোন বাহুল্যকোথাও নাই,

স্পষ্ট সকলি, আমার মূল্যজানে সবাই।এ ভীরু জগতে যার কাঠিন্যজগৎ তারি।নখের আঁচড়ে আপন চিহ্নরাখিতে পারি!কেহ জগতেরে চামর ঢুলায়,চরণে কোমল হস্ত বুলায়,নত মস্তকে লুটায়ে ধূলায়প্রণাম করে।ভুলাইতে মন কত করে ছল,কাহারো বর্ণ, কারো পরিমল,বিফল বাসরসজ্জা, কেবলদু দিন তরে।কিছুই করি না, নীরবে দাঁড়ায়েতুলিয়া শিরবিঁধিয়া রয়েছি অন্তর মাঝেএ পৃথিবীর।

আমারে তোমরা চাহ না চাহিতেচোখের কোণে,গরবে ফাটিয়া উঠেছ ফুটিয়াআপন মনে।

আছে তব মধু, থাক্‌ সে তোমায়,আমার নাহি।আছে তব রূপ,—মোর পানে কেহদেখে না চাহি।কারো আছে শাখা, কারো আছে দল,কারো আছে ফুল, কারো আছে ফল,আমারি হস্ত রিক্ত কেবলদিবসযামী!ওহে তরু তুমি বৃহৎ প্রবীণ,আমাদের প্রতি অতি উদাসীন,আমি বড় নহি, আমি ছায়াহীন,ক্ষুদ্র আমি।হই না ক্ষুদ্র, তবুও ক্ষুদ্রভীষণ ভয়,আমার দৈন্য সে মোর সৈন্যতাহারি জয়।

Comments

Loading comments…