দুই পাখী
সোনার তরী
খাঁচার পাখী ছিল সোনার খাঁচাটিতেবনের পাখী ছিল বনে।একদা কি করিয়া মিলন হল দোঁহে,কি ছিল বিধাতার মনে!বনের পাখী বলে, খাঁচার পাখী ভাইবনেতে যাই দোঁহে মিলে।খাঁচার পাখী বলে, বনের পাখী আয়খাঁচায় থাকি নিরিবিলে।বনের পাখী বলে—না,আমি শিকলে ধরা নাহি দিব!খাঁচার পাখী বলে-হায়আমি কেমনে বনে বাহিরিব!
বনের পাখী গাহে বাহিরে বসি বসিবনের গান ছিল যত।খাঁচার পাখী পড়ে শিখানো বুলি তারদোঁহার ভাষা দুই মত।বনের পাখী বলে, খাঁচার পাখী ভাইবনের গান গাও দিখি।খাঁচার পাখী বলে বনের পাখী ভাইখাঁচার গান লহ শিখি।
বনের পাখী বলে—নাআমি শিখানো গান নাহি চাই,খাঁচার পাখী বলে—হায়আমি কেমনে বন-গান গাই!
বনের পাখী বলে আকাশ ঘননীলকোথাও বাধা নাহি তার।খাঁচার পাখী বলে খাঁচাটি পরিপাটীকেমন ঢাকা চারিধার।বনের পাখী বলে—আপনা ছাড়ি দাওমেঘের মাঝে একেবারে।খাঁচার পাখী বলে নিরালা সুখকোণেবাঁধিয়া রাখ আপনারে।বনের পাখী বলে—না,সেথা কোথায় উড়িবারে পাই!খাঁচার পাখী বলে—হায়মেঘে কোথায় বসিবার ঠাঁই!
এমনি দুই পাখী দোহারে ভালবাসেতবুও কাছে নাহি পায়।খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখেনীরবে চোখে চোখে চায়।দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারেবুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখাকাতরে কহে কাছে আয়!বনের পাখী বলে—না,কবে খাঁচায় রুধি দিবে দ্বার।খাঁচার পাখী বলে—হায়মোর শকতি নাহি উড়িবার!
Comments
Loading comments…